Flash News
    No Flash News Today..!!
Sunday, April 5, 2026

ব্যবহার করুন জেম, মিলবে আরও অনেক বেশি ছাড়

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে দুর্মূল্যের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যে বা যে কোনো পণ্যের ওপর যদি বেশি করে ছাড় পাওয়া যায় তাহলে তো কোথায় নেই। আর ছাড়ের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ফ্লিপকার্ট, আমাজন, মিন্ত্রা এর মত ই কমার্স সংস্থা গুলি, যাতে পায়ের জুতো থেকে মাথার শ্যাম্পু, ঘরের আসবাব পত্র থেকে শুরু করে ফ্রিজ, এসি টিভি যে কোনো সামগ্রী খুব কম দামেই পাওয়া যায়, আর বিশেষ পাওনা হলো ফ্রি হোম ডেলিভারি। তবে অনেকেরই অজানা অচেনা একটি সংস্থা জেম, এটি কোনো বেসরকারি সংস্থা নয়, খোদ কেন্দ্রীয় সরকারের সংস্থা জেম, যাতে ফ্লিপকার্ট, আমাজনের মতো ই কমার্স সংস্থাগুলির থেকে ছাড় মেলে অনেকটাই।

অন্যদিকে দামে কম হলেও পণ্যের গুনমানে ঘাটতি হয়না, এক সমীক্ষায় দেখা গেছে বাকি সমস্ত ই কমার্স সংস্থার থেকে জেম এর মাধ্যমে বিক্রি হয় জিনিষ পত্রের দাম অনেকটাই কম, সেই সাথে রয়েছে ক্যাশ অন ডেলভারির মতো ব্যবস্থাও। তবে ফ্লিপকার্ট বা আমাজনের মতো অত জিনিষের সম্ভার নেই এই সরকারি সংস্থার, কিন্তু অল্প সম্ভারের মধ্যে যা পাওয়া যায় তাই ভালো। টিভি, ফ্রিজ, এসি থেকে শুরু করে লরি, ট্রাক্টর সব কিছুই মেলে এই খানে। অর্থাৎ এক ছাতার নিচেই হরেক সম্ভার। কেন্দ্র সরকারের জেম তৈরির পেছনে মূল লক্ষ্যই হলো দেশের ছোট ছোট কোম্পানি গুলোকে স্টার্ট আপের সুযোগ করে দেওয়া। টিভি ফ্রিজ ওয়াশিং মেশিনের পাশাপাশি চিকিৎসার সামগ্রীও পাওয়া যাবে জেমে। বিস্তারিত জানতে ক্লিক করুন gen.gov.in এই সাইটে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি
Related News