ভিক্ষা নয়, কর্মসংস্থান চাই! কাজের সুযোগ না দিয়ে শুধু ভাতার রাজনীতি আর কতদিন চলবে? – এটা ছিলো এতদিন বিজেপির কথা। সত্যিই তো সমাজের সার্বিক উন্নয়ন ছাড়া ভাতা কী স্থায়ী সমাধান হতে পারে? আর আজ কি বলছে BJP ?? আবার মমতা বনাম শুভেন্দু !
বিজেপির সংকল্পপত্রে প্রাধান্য পেয়েছে মহিলা, যুব থেকে কৃষি, শিল্প। এর আগে বহুবার বিভিন্ন বিজেপি নেতা-মন্ত্রীদের মুখে শোনা গিয়েছে, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের তিনহাজার টাকা দেওয়া হবে। বিজেপির ইস্তাহারে সেই সংকল্পই নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডারের পাল্টা বিজেপির অন্নপূর্ণা প্রকল্প।
মোট ১৫টি সংকল্প নেওয়া হয়েছে। অমিত শাহ জানিয়েছেন, বিজেপির সরকার গঠন হলেই মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে। বেকার যুবকদের জন্য ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি বিজেপির। অন্যদিকে রাজ্যে প্রচার করতে আবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধবিরতিঃ খাদের কিনারায় দাঁড়িয়ে আমেরিকা - ইরান শান্তি বৈঠক
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংকল্পপত্র প্রকাশ করে জানান, ‘বাঙালি নববর্ষের দিন সঙ্কল্পের সঙ্গে আমাদের প্রচারের যাত্রা শুরু হবে। তৃণমূলের ১৫ বছরের শাসনের দুঃস্বপ্ন ঘুচবে। আগামী পাঁচ বছরে বিজেপি সরকার এই রাজ্যে বিকাশের রাস্তা খুলবে। মমতা দিদি ভয়, ভ্রষ্টাচার প্রতিস্থাপিত করেছেন। এটা আইনের শাসনের ভরসা। রোজগারের ভরসা। সোনার বাংলা তৈরি করব আমরা। আমার বিশ্বাস, বাংলার জনতা আমাদের এখানে পাঁচ বছরের জন্য সরকার তৈরির সুযোগ দেবেন। আমরা সেই ভরসার ভিত্তিতে রাজ্যের পুনর্নির্মাণের কাজ শুরু করব।’
এদিকে, সংকল্পপত্রে বিজেপি জানিয়েছে, ক্ষমতায় এলে উত্তরবঙ্গে এইমস, আইআইটি, আইআইএম এবং ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতিষ্ঠান গঠন করা হবে আলাদা আলাদা জেলায়। রাজ্যে বন্দেমাতরম মিউজিয়াম গঠন করার কথাও জানানো হয়েছে সংকল্পপত্রে। পুরীর নীচে প্রাচীন শহর, জগন্নাথ মন্দির থেকে সমুদ্র পর্যন্ত ছিল সুড়ঙ্গ